“যতদিন এই পৃথিবীতে বাংলা ভাষা-ভাষী মানুষ থাকবে ততদিন একুশে ফেব্রুয়ারি পালিত হবে”-ওসি আনোয়ার হোসেন

চন্দনাইশ থানা পুলিশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি”২২ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

thai foods

২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চন্দনাইশ কেন্দ্রীয় শহীদ মিনারে চন্দনাইশ থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আনোয়ার হোসেনের নেতৃত্বে সকল অফিসার ও ফোর্সসহ একুশে’র প্রথম প্রহরে চন্দনাইশ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আনোয়ার হোসেন।

ওসি আনোয়ার হোসেন বলেছেন, যতদিন এই পৃথিবীতে বাংলা ভাষা-ভাষী মানুষ থাকবে ততদিন একুশে ফেব্রুয়ারি পালিত হবে। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ অভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা।এবারের একুশ আমাদের কাছে আরও গৌরবের।

এতে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.মজনু মিয়া।

খখ/মো মি

আগেকরোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে, মৃত্যু ৯, শনাক্ত ১৯৫১
পরেআজ থেকে উঠে যাচ্ছে বিধিনিষেধ, খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান