টানা তিনবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ওসি কামাল উদ্দিন

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক➤ পর পর টানা তিনবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন। তিনি ২০২১ সালের নভেম্বর, ডিসেম্বর এবং সর্বশেষ ২০২২ সালের জানুয়ারি মাসে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

thai foods

চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকার অপরাধ দমন ও আইনশৃংখলা পরিস্থতির উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করায় পর পর টানা তিনবার ওসি মো. কামাল উদ্দিনকে জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) মনোনীত করা হয়।

এর স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম রশিদুল হক তাকে পুরস্কৃত করেন।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম রশিদুল হক শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) এর সম্মাননা স্মারক ওসি মো.কামাল উদ্দিনের হাতে তুলে দেন।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেড়কোয়াটার সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আফরুজুল হক টুটুল, সহকারী পুলিশ সুপারসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ওসিরা।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশখালী থানার আইনশৃংখলা উন্নয়ন ও অপরাধ দমনে- সাজাপ্রাপ্ত, চিহ্নিত অপরাধী গ্রেপ্তার, ইয়াবাসহ মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রম বিবেচনা করে অভিন্ন মানদন্ডের আলোকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

এছাড়া নিয়মিত স্থানীয়ভাবে নানা ধরনের সামাজিক সমস্যা সমাধান, গন্ডমারায় অবস্থিত দেশের ১,৩২০ মেগাওয়ার্ট এসএস পাওয়ার প্ল্যান্টে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা বিধানসহ অপরাধ প্রবণতা রোধে কাজ করে যাওয়াতে ওসি বাঁশখালীকে চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।

এ প্রসংগে ওসি মো. কামাল উদ্দিন বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ ও পরামর্শ মোতাবেক ‘টিম বাঁশখালী’র প্রত্যেকটা সদস্যের সক্রিয় অংশগ্রহণে এ অর্জন সম্ভব হয়েছে। এজাতীয় অর্জন যেমন অনুপ্রানিত করে, তেমনি কাজের গতি বাড়িয়ে দেয়।

তিনি বলেন, এলাকায় সাধারণ জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, অপরাধীরা যাতে কোনো ধরনের অপরাধ করতে না পারে সেই জন্য আমি ও আমার টিম দিনরাত কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন গত ১৩ অক্টোবর বাঁশখালী থানায় যোগদান করেন।

খখ/মো মি

আগে“জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে তৈরি হচ্ছে সোনার মানুষ”-প্রধানমন্ত্রী
পরে“সার্চ কমিটির সুপারিশে শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে”-রাষ্ট্রপতি