করোনায় ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৫৯

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ২৪ জনের মৃত্যু হয়েছে।

thai foods

একই সময়ে ১৮ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় ৭৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৪৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৮ লাখ ৪২৫ জন।

নতুন মারা যাওয়া ৮ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও ছয়জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন  রয়েছেন।

তাদের মধ্যে দুইজন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রাম বিভাগের, একজন খুলনা বিভাগের ও দুইজন রংপুর বিভাগের  বাসিন্দা।

খখ/মো মি

আগে“প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হচ্ছে না”-স্বাস্থ্যমন্ত্রী
পরেপ্রধান নির্বাচন কমিশনার হলেন কাজী হাবিবুল আউয়াল