বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক রোমানিয়ায়

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ইউক্রেনের অলভিডা বন্দরে রকেট হামলার কবলে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশটির শেল্টার হাউজ থেকে মালদোভা হয়ে রোমানিয়ায় পৌঁছেছে।

thai foods

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্ধারকৃত ২৮ জন নাবিককে আমরা রোমানিয়ায় নিয়ে এসেছি। এখন তারা সেখানেই আছেন। শীগ্রই তাদের দেশে ফিরিয়ে আনা হবে। ২৮ নাবিকের সঙ্গে নিহত নাবিকের লাশ দেশে ফেরত আনা হবে কি না—জানতে চাইলে তিনি নিশ্চিত নন বলে জানান।

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার প্রতিবাদে ও নিন্দায় জাতিসংঘ সাধারণ পরিষদে ডাকা জরুরি বৈঠকে বাংলাদেশের নিরপেক্ষ অবস্থানের ব্যাখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি চায় বলেই ভোটদান থেকে বিরত থেকেছে বাংলাদেশ। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইউক্রেনে আটকা পড়াদের দেশে ফেরানো নিয়ে মোমেন বলেন, যাদের তথ্য আমরা জানতে পেরেছি, তাদের নিরাপদে পোল্যান্ড ও রোমানিয়ায় ফিরিয়ে নিয়েছি এবং প্রক্রিয়াটি চলমান রয়েছে। ইউক্রেনের একটি ক্যাম্পে পাঁচ বাংলাদেশি নাগরিককে জিম্মি করে রাখা হয়েছে বলে একটি ভিডিও প্রকাশ করেছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও রাশিয়ার সঙ্গে ব্যাংক লেনদেন বন্ধের সম্ভাবনা রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি জানি না। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো সমস্যা হবে না বলে আমরা আশাবাদী।

প্রসঙ্গত, গত বুধবার রাতে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। এতে বিস্ফোরণে মারা যান জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকে পড়া বাকি ২৮ নাবিক ও ক্রু। এরপর টাগবোটের সাহাঘ্যে তাদের বৃহস্পতিবার সন্ধ্যায় তীরে আনা হয়। তাদের রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে। সেখান থেকে শনিবার তাদের রোমানিয়ায় নেওয়া হলো।

খখ/মো মি

আগেকরোনায় ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৮
পরে“সব মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনের হবে”-মুক্তিযুদ্ধমন্ত্রী