করোনায় ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৬

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৬ জনে।

thai foods

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৪৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনে। শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ।

মঙ্গলবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন।

২৪ ঘণ্টায় ২০ হাজার ১৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ১ জন মারা গেছেন।

খখ/মো মি 

আগে“সাকিব তাহলে বোর্ডকে মিথ্যা প্রমাণ করতে চাইছে?-পাপন
পরে“মায়ের মমতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করলে জনগণ অবশ্যই সমর্থন করবে”-প্রধানমন্ত্রী