খাসখবর বিনোদন ডেস্ক➤সানি লিওনসহ বলিউড-টালিউডের একঝাঁক তারকা নেচে-গেয়ে-খেয়ে মাতিয়ে গেলেন। গান বাংলা চ্যানেলের মালিক ও সুরকার -গায়ক কৌশিক
হোসেন তাপস এবং ফারজানা মুন্নীর মেয়ের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান ছিল ১২ মার্চ।
অনেকটা চুপিসারেই ১২ মার্চ দিবাগত রাতটা ঢাকায় কাটালেন বলিউড-টালিউডের একঝাঁক তারকা। এদের মধ্যে ছিলেন বলিউডের সানি লিওনি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার, নারগিস ফাখরি, শেফালি ও কণ্ঠশিল্পী কৈলাস খের।
টালিউড তারকাদের মধ্যে হাজির হয়েছিলেন নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তী।
এদের মধ্যে কেবল সানি লিওন ঢাকায় আসার খবর প্রকাশ্যে আসে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে নেমেই সানি জানিয়ে দেন বাংলাদেশে তার অবস্থানের খবর। কিন্তু বাকিরা অনেকটা গোপনেই ঢাকায় আসেন।
যদিও বলিউড তারকা সানি লিওনর বাংলাদেশে আগমনের উপর নিষেধাজ্ঞা ছিল সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ওয়ার্ক পারমিট নিয়ে। কিন্তু সানি লিওনি এসেছেন ভিজিট ভিসায়।
বলিউড-টলিউডের একঝাঁক তারকা আসার উদ্দেশ্য ছিল বিয়ে পার্টিতে নেচে-গেয়ে জমিয়ে তোলা। রাজধানীর একটি কনভেনশন হলে এদিন রাতে অনুষ্ঠিত হয় গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান ফারজানা মুন্নীর মেয়ের বিবাহ পরবর্তী সংবর্ধনা। সেখানেই নানা জৌলুসে হাজির হয়েছিলেন তারা। আর সকাল গড়াতেই সবাই উড়াল দিয়েছেন ভারতে।
এদের মধ্যে কেবল সানি লিওনিরই আসার খবর চাউর হয়। তিনি নিজেই এটি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু অন্যরা বেশ গোপনেই ঢাকা এসে নেচে-গেয়ে-খেয়ে গেলেন বিয়ে।
তাপস-মুন্নির পারিবারিক ওই আয়োজনে অংশ নিয়ে তারা উল্লাসে মেতেছিলেন প্রায় সারা রাত। নেচে-গেয়ে মাতিয়ে যান। অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল! ভিডিওতে ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানের সঙ্গে নাচতে দেখা যায় সানিকে। সঙ্গে ছিলেন ঢাকার একঝাক শিল্পী।গেয়েছেন কৈলাশ খেরও।
এদিকে রাতভর নাচ-গান শেষে সকালেই ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বলিউড ও টলিউড তারকারা।
উল্লেখ্য, বলিউড ও টলিউড থেকে যারা এই আয়োজনে আসেন তারা সবাই তাপস-ফারজানা মুন্নীর আরেক প্রতিষ্ঠান টিএম রেকর্ডস-এর মডেল। এরমধ্যে সম্প্রতি সানি লিওন, নারগিস ফাখরি, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী প্রতিষ্ঠানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন।
খখ/মো মি


