আজ পবিত্র শবে বরাত

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤আজ ১৮ মার্চ শুক্রবার পবিত্র শবে বরাত। মুসলমানদের কাছে এই রাতের গুরুত্ব অত্যাধিক। নফল নামাজ, রোজা, যিকিরের মধ্য দিয়ে এই রাতে ইবাদতে মশগুল থাকেন মুসল্লীরা।

thai foods

কেন্দ্রীয়ভাবে পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব ও বাদ এশা এবং রাত ২টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র শবে বরাত এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কোভিড-১৯ প্রতিরোধে সব ধর্মপ্রাণ মুসল্লিদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

খখ/মো মি

আগে৭০তম মিস ওয়ার্ল্ড হলেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা
পরে“শবেবরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন”-প্রধানমন্ত্রী