“দেশকে শতভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরেছি”-প্রধানমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤দেশকে শতভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রতিটি ঘর আলোকিত করবো— এটা আমার একটা ওয়াদা ছিল। সেটা পূরণ করতে পেরেছি।’

thai foods

মঙ্গলবার (২২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই কথা বলেন। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

সরকার প্রধান বলেন, ‘অনেক চর এলাকা, দ্বীপাঞ্চলে… একেবারে নদী এবং সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল দিয়ে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আর শিল্পায়নের জন্যতো আমাদের বিদ্যুৎ দরকার। কালকে (সোমবার) আমরা ঘোষণা দিতে পেরেছি।’

গণতান্ত্রিক সরকারের ধারবাহিকতা থাকায় শতভাগ বিদ্যুতায়নের আওতায় দেশকে আনা সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ২০০৯ সাল থেকে এই পর্যন্ত সরকারে আসতে পেরেছি। সেই জন্য কাজ করার সুযোগ পেয়েছি। এই জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই।’

শেখ হাসিনা বলেন, ‘এটা আমাদের বড় অর্জন, যে আমরা প্রত্যেকটা ঘরে আলোকিত করতে পেরেছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। জাতির পিতার একটা স্বপ্ন বাস্তবায়ন করলাম। এখন আমাদের লক্ষ্য দেশে কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না।’

প্রসঙ্গত, গতকাল সোমবার পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খখ/মো মি

আগেবিশিষ্ট নাগরিকদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ
পরেকরোনায় ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি, শনাক্ত ১২১