কমেডি কুইন ভারতী সিং পুত্র সন্তানের মা হলেন

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤বলিউড এবং ভারতীয় টেলিভিশনের ‘কমেডি কুইন’খ্যাত ভারতী সিং পুত্র সন্তানের মা হয়েছেন।

thai foods

জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং এর স্বামী হর্ষ লিম্বাচিয়া সামাজিকমাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে এই খবর জানিয়েছেন।

ভারতী এবং হর্ষ একে অপরের দিকে মুগ্ধ, এমনই এক মিষ্টি ছবি পোস্ট করেন হর্ষ। সেখানে তিনি লেখেন, ছেলে হয়েছে।

এই সুখবর পোস্টের সঙ্গে সঙ্গে সামাজিকমাধ্যমে লাইক, কমেন্টের ঝড় বয়ে গেছে। নেহা কাক্কার থেকে মৌনি রায়সহ অনেকেই নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন।

২০২১ সালের শেষের দিকে জীবনের এই খুশির খবরটি সকলের সঙ্গে শেয়ার করেছিলেন হর্ষ এবং ভারতী। বাড়িতেই প্রেগন্যান্সি পরীক্ষা করিয়েছিলেন ভারতী। এরপরেই সুখবর পান তারা।

২০১৭ সালে ৩ ডিসেম্বর চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে বিয়ে হয় ভারতীর। তাদের সংসারে এটিই প্রথম সন্তান। এর আগে অন্তঃসত্ত্বা হয়েও ‘হুনার্বাজ: দেশ কি শান’ নামের রিয়েলিটি শো উপস্থাপনা করতে দেখা গেছে ভারতীকে।

খখ/মো মি

আগেটিপ পরা নিয়ে শিক্ষিকাকে হেনস্তাঃ পুলিশ কনস্টেবল নাজমুল তারেক বরখাস্ত
পরেফেসবুকে টিপ নিয়ে বিতর্কিত মন্তব্যঃ এবার পুলিশ ইন্সপেক্টর লিয়াকত আলী ক্লোজড