“অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম”-ওসি আনোয়ার হোসেন

চন্দনাইশে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
thai foods

খাসখবর প্রতিনিধি, চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রামের চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেছেন, মাদক, জংগী, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধসহ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে বিট পুলিশিং ব্যবস্থা কার্যকরী ভূমিকা পালন করছে।

thai foods

গত ৫ এপ্রিল (মংগলবার) চট্টগ্রামের চন্দনাইশউপজেলার ৬নং বৈলতলী ইউনিয়ন বিট পুলিশিং এর সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আনোয়ার হোসেন একথা বলেন।

চন্দনাইশ থানা আয়োজিত বৈলতলী ইউনিয়ন বিট পুলিশিং এর সভায় সভাপতিত্ব করেন বৈলতলী ইউনিয়নের চেয়ারম্যান এস এম সায়েম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।

বৈলতলী ইউনিয়ন পরিষদের সামনে কমিউনিটি সেন্টারের অনুষ্ঠিত বিট পুলিশিং এর সভায় বৈলতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিচার সালিশ ব্যক্তিত্ব, সমাজ কর্মী, কৃষক, ব্যবসায়িসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ওসি মো. আনোয়ার হোসেন আরও বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।

ওসি বলেন, মাদক ও জংগীবাদ দমনে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। অপরাধ প্রবণতা রোধে পুলিশ জনগণের দোরগোড়ায় বিট পুলিশিং নিয়ে এসেছে। তাই আপনার সমস্যার কথা বিট পুলিশকে অবহিত করুন এবং সন্ত্রাস ও মাদক সম্পর্কে পুলিশকে তথ্য দিন।

খখ/মো মি

আগেকরোনায় ফের মৃত্যুশূণ্য দেশ, শনাক্ত ৩৬
পরেচিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি বোতল চৌধুরী গ্রেফতার