চট্টগ্রামে ‘দক্ষিণ রাঙ্গুনিয়া থানা’র কার্যক্রম উদ্বোধন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রাম জেলার ১৬ থানার সাথে যুক্ত হলো আরও একটি নতুন থানা। নাম ‘দক্ষিণ রাঙ্গুনিয়া থানা’। উদ্বোধনের মধ্য দিয়ে এই নতুন থানার কার্যক্রম শুরু হয়েছে।

thai foods

রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ দিকে অবস্থিত হওয়ায় এ থানার নামকরণ করা হয়েছে ‘দক্ষিণ রাঙ্গুনিয়া থানা’। উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে নতুন এ থানার কার্যক্রম চলবে। চার ইউনিয়ন হলো- পদুয়া, শিলক, সরফভাটা ও কোদালা। এটির অবস্থান পদুয়া ইউনিয়নের রাজারহাট এলাকায়।

শনিবার (৯ এপ্রিল) তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এই থানার কার্যক্রম উদ্বোধন করেন।

নতুন এই থানার প্রথম অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে ওবায়দুল ইসলামকে।

জানা গেছে, প্রাথমিকভাবে ২৬ জন জনবল দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। তিন জন এসআই, চার জন এএসআই ও ১৮ জন কনস্টেবল রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. রাশিদুল হক বলেন, ‘চট্টগ্রামে আরও একটি নতুন থানার কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে জেলার ১৫ উপজেলায় থানার সংখ্যা হলো ১৭টি।’নতুন থানার কার্যক্রম শুরু হওয়ায় মানুষকে আরও বেশি সেবা দেওয়া যাবে। এখানে মাদকসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের দমনে আরও সহজ হবে। বলা যায়, এ চার ইউনিয়নের মানুষ থানা পুলিশকে আরও কাছে পেয়েছে।’

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দীর্ঘ দিনের দাবি ছিল, চারটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা প্রতিষ্ঠা করা। রাঙ্গুনিয়ার সংসদ সদস্য তথ্যমন্ত্রী হাছান মাহমুদের হাত ধরে আজ এটি প্রতিষ্ঠা পেয়েছে।’

তিনি আরও বলেন, রাঙ্গুনিয়া উপজেলার দুর্গম এলাকায় এই চার ইউনিয়নের অবস্থান। অপরাধীরা দুর্গম পাহাড়ি এলাকা থেকে নেমে অপরাধ করে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই পালিয়ে যায়। থানা হওয়ায় এ চার ইউনিয়নে অপরাধ কমবে।

শিলক ইউনিয়নের রাজানগর এলাকার বাসিন্দারা জানায়, ‘দক্ষিণ রাঙ্গুনিয়া থানা গঠনের মধ্য দিয়ে আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এখন ঘরের কাছে পুলিশের সেবা পাবো। আজ আমাদের জন্য সত্যিই আনন্দের দিন।’

থানার কার্যক্রম উদ্বোধন শেষে তথ্যমন্ত্রী বলেছেন, ‘আজকে রাঙ্গুনিয়াবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। তাদের দীর্ঘ দিনের দাবি ছিল এখানে একটি থানা হোক। প্রায় দুই বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী এখানে থানা স্থাপন করার সিদ্ধান্ত দিয়েছিলেন।
আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে অন্যান্য প্রশাসনিক ধাপ অতিক্রম করে অবশেষে আজকে এ থানা আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে। রাঙ্গুনিয়ার অন্য অংশের সঙ্গে কর্ণফুলী নদী দ্বারা দক্ষিণ রাঙ্গুনিয়া বিভক্ত। এই দক্ষিণ রাঙ্গুনিয়া কর্ণফুলী নদীর পাশে, এখানে এক লাখ ৬০ হাজার মানুষের বসবাস। রাঙ্গুনিয়া থানায় গিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়াবাসীর সেবা গ্রহণ করা দুঃসাধ্য ছিল। দুর্গম বিশাল এলাকা বলে এখানে পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে হিমশিম খায়। অপরাধীরা পাহাড়ে পালিয়ে যেত। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা প্রতিষ্ঠা অত্যন্ত প্রয়োজন ছিল। এতে করে রাঙ্গুনিয়াবাসীর জন্য পুলিশি সেবা আরও সহজতর হয়েছে।’

খখ/মো মি

আগে“স্কুলশিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের প্রতি অবিচার করা হবে না”-স্বরাষ্ট্রমন্ত্রী
পরে১৯ দিন পর জামিন পেলেন বিজ্ঞানশিক্ষক হৃদয় মণ্ডল