করোনায় টানা ৬ দিন মৃত্যুশূণ্য, শনাক্ত ৪২

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে টানা ছয়দিন করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যাননি। দেশে করোনায় মোট ২৯ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে।

thai foods

২৪ ঘণ্টায় সারাদেশে ৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ।

এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত রইল।

রোববার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ২৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২৪৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান

খখ/মো মি

আগে“পুলিশ জনগণের সেবক হবে; জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করবে”-প্রধানমন্ত্রী
পরেচান্দগাঁও থানা পুলিশের সাড়াশি অভিযানঃ বিপুল পরিমাণ অস্ত্র ও চোরাই মোবাইল ল্যাপটপ উদ্ধার