চান্দগাঁও থানা পুলিশের সাড়াশি অভিযানঃ বিপুল পরিমাণ অস্ত্র ও চোরাই মোবাইল ল্যাপটপ উদ্ধার

thai foods

খাসখবর মহানগর ডেস্ক➤সিএমপির চান্দগাঁও থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, চোরাই মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করেছে। এর সাথে জড়িত ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

thai foods

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মঈনুর রহমান বলেন, গত ২ এপ্রিল রাতে পৃথক দুটি অভিযানে রামদা, ছোরা, শাবলসহ ৪টি অস্ত্র, ২৮টি চোরাই মোবাইল ফোন ও ৪টি ল্যাপটপ উদ্ধার করা হয়। এর সাথে জড়িত অস্ত্রসহ ৫ জন, এবং চোরাই মোবাইল, ল্যাপটপসহ ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাস্থ বহদ্দারহাট পুলিশ বক্সের ইনচার্জ এস আই শরীফ রোকনুজ্জামানের নেতৃত্বে সংগীয় এসআই আবদুল মোনাফসহ একদল পুলিশ গত ২ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে চান্দগাঁও থানাধীন নূর নগর হাউজিং এর ইলিয়াস ব্রাদার্স মাঠ সংলগ্ন সুলতান টাওয়ারের পেছনে অভিযান চালায়। অভিযান চালিয়ে ২টি রামদা, ১টি ছোরা, ১টি শাবলসহ ৪টি অস্ত্র উদ্ধার করা হয়। এঘটনায় ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।

ওই দিন উক্ত ঘটনাস্থল থেকে প্রথমে আল আমিন প্রকাশ-আমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার স্বীকারোক্তি মতে চান্দগাঁও ও বাকলিয়া থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নূর মোহাম্মদ প্রকাশ কালু, মো.ফারুক, মো. আসিফ মোল্লা, সোহেল রানা প্রকাশ বারুকে গ্রেফতার করে ‘টিম চান্দগাঁও’।

ওই দিন রাতেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে ‘টিম চান্দগাঁও’ বহদ্দারহাট সিটি করপোরেশন মার্কেটের রয়েল বিরিয়ানি হাউজের সামনে পাকা রাস্তার উপর হতে মজিবুর রহমান নামে এক আসামিকে গ্রেফতার করে। গ্রেফতার মজিবুরের কাছ থেকে চোরাই ৪টি ল্যাপটপ ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে তাসলিমা বেগম, মো. ইমরান, মো. রিপনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ২৫টি চোরাই মোবাইল গুলো উদ্ধার করা হয়।

এস আই শরীফ রোকনুজ্জামান জানান, অস্ত্রসহ গ্রেফতার ৫ আসামি চুরি, ছিনতাই ও ডাকাতির কাজে জড়িত। আর চোরাই মোবাইল, ল্যাপটপসহ গ্রেফতার ৪ আসামি সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের সদস্য।

আসামিদের যথাযথ আইনে গ্রেফতার দেখিয়ে পরদিন আদালতে সোপর্দ করা হলে, আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করেন।

খখ/মো মি

আগেকরোনায় টানা ৬ দিন মৃত্যুশূণ্য, শনাক্ত ৪২
পরে“দুর্নীতিতে যারা বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপির আলাল ও দুলালরা দুদকে গেছেন”-ড. হাছান মাহমুদ