করোনায় মৃত্যুশূণ্য, শনাক্ত ২২

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

thai foods

মঙ্গলবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত ২৯ হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৩১ জন।

মঙ্গলবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৬০৫ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

খখ/মো মি

আগে“বিদেশি ঋণ যেন ঝুঁকিসীমা অতিক্রম না করে”-প্রধানমন্ত্রী
পরেশেহবাজ শরীফ ক্ষমতা গ্রহণের পরপরই সরকারি ছুটি একদিন কমিয়ে দিলেন