করোনায় আজও কেউ মারা যায়নি, শনাক্ত ৩৫

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনায় আজও মৃত্যুশূণ্য। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে করোনায় মৃত্যুর সংখ্যা  ২৯ হাজার ১২৪ জনই রইলো।

thai foods

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ০ দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত মোট করোনার শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগেঅসাম্প্রদায়িক চেতনাকে আরো শাণিত করতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
পরেকুমিল্লার দাউদকান্দি থানা পুলিশের অভিযানঃ এক মণ গাঁজাসহ ২ ব্যক্তি গ্রেফতার