খাসখবর বিভাগীয় ডেস্ক➤কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ এক মণ গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
১৩ এপ্রিল ( বুধবার) গভীর রাতে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক মণ গাঁজাসহ পারভেজ, কাতিবুর নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ।
এই বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম।
ওসি মো.নজরুল ইসলাম জানান,
১৩ এপ্রিল ( বুধবার) গভীররাতে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ সংলগ্ন এলাকা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার চট্ট মেট্রো গ-১১-১০৬৮ থেকে মো. পারভেজ (২১), মো. কাতিবুর রহমান (২৮) নামের সন্দেহভাজন দুইজনকে আটক করে। পরে প্রাইভেটকার তল্লাশি করে এক মণ গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুদর্শন দে।
গ্রেফতাররা হলেন— মো.পারভেজ, পিতা-মো. ছাফর আলী, সাং-কৃষ্ণপুর, থানা-কোতোয়ালি, জেলা-কুমিল্লা। মো.কাতিবুর রহমান, পিতা-হাজী ওয়াহাব, সাং-দক্ষিণ জামবাড়ী,থানা-কোতোয়ালি, জেলা-কুমিল্লা।
এই ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আসামিদের কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
খখ/মো মি


