খাসখবর মহামারী ডেস্ক➤টানা ৬ দিন করোনায় মৃত্যুহীন দিন পার করলো বাংলাদেশ। এর আগে গত ১১ এপ্রিল করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যাননি। ফলে করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রইলো। এসময়ে ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষায় ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ১ দশমিক ০৪ শতাংশ। এ পর্যন্ত মোট করোনাফাইল ছবির শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জনে। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
খখ/মো মি


