করোনায় আবারও মৃত্যুশূণ্য, শনাক্ত ৫০

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤করোনায় আবারও মৃত্যুশূণ্য দেশ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

thai foods

মঙ্গলবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৪১২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৬ জন। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগে৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ, বিকেলের মধ্য ছাত্রাবাস ছাড়ার নির্দেশ
পরেসিটি কর্পোরেশনগুলোকে আত্মনির্ভর হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা