পুত্র সন্তানের মা হলেন কাজল আগারওয়াল

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী, বলিউড নায়িকা কাজল আগারওয়াল প্রথমবারের মতো মা হয়েছেন।

thai foods

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে এ অভিনেত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও ছেলে দুজনই এখন ভালো আছেন।

কাজলের বোন নিশা আগারওয়াল ভারতীয় সংবাদমাধ্যমকে সুসংবাদটি নিশ্চিত করেছেন।

খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে কাজল-কিচলু শুভেচ্ছার বন্যায় ভাসছেন। ছোট্ট রাজপুত্রকে স্বাগত জানিয়েছেন কাজলভক্তরা। শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকাও।

তবে এখনও কাজল আগরওয়াল বা তার স্বামী এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

এর আগে, নতুন বছরের শুরুতেই ঘরে নতুন অতিথি আসছে, এমন সুখবর সবাইকে জানিয়েছিলেন কাজলের স্বামী গৌতম কিচলু। এপ্রিলে তার ঘর আলো করে এলো প্রথম সন্তান।

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে ঘর বাঁধেন কাজল। সংসার জীবনের দুই বছরের মাথায় তারা দুই থেকে তিন হলেন।

২০০৪ সাল থেকে বলিউডে যাত্রা শুরু কাজলের। ‘সিংঘম’ সিনেমায় অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি।

চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন কাজল। ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে কাজলের ‘প্যারিস প্যারিস’ ও ‘উমা’।

খখ/মো মি

আগেনা ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল
পরেশেহবাজ শরিফের মন্ত্রিসভায় নারী মন্ত্রী ৫ জন