খাসখবর মহামারী ডেস্ক➤করোনায় আবারও মৃত্যুশূণ্য দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যাননি। ফলে করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই রইলো। এ সময়ে ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে
বৃহস্পতিবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগেরদিন দেশে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ০ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪৮৫ জনে। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯২ হাজার ৪৪৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
খখ/মো মি


