৩৩ হাজার পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমির দলিলসহ বাড়ি

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤এবারের ঈদে জমিসহ বাড়ি পাচ্ছেন প্রায় ৩৩ হাজার গৃহহীন-ভূমিহীন দুস্থ পরিবার।পরিবার। এই ঈদ উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

thai foods

শনিবার(২৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল ২০২২ তারিখে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৩২ হাজার ৯০৪টি গৃহহীন-ভূমিহীন দুস্থ পরিবারের কাছে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করবেন।

এ বিষয়ে রোববার(২৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন করবেন কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে এক লাখ ১৭ হাজার ৩২৯টি ঘর দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ৬৫ হাজারের বেশি পরিবার সাহায্য হিসেবে পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

খখ/মো মি

আগেকরোনায় আজও মৃত্যুশূণ্য, শনাক্ত ২৬
পরে“আমদানিকৃত পণ্য যথাসময়ে গন্তব্যে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চট্টগ্রাম বন্দর”-প্রধানমন্ত্রী