স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৬৬ টাকা

thai foods

খাসখবর বাণিজ্য ডেস্কঃ বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমার ফলে দেশের বাজারেও প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা দাম কমানো হয়েছে।

thai foods

মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আগামী কাল বুধবার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ বেচাকেনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

দাম কমার ফ‌লে দে‌শের বাজা‌রে প্রতি ভ‌রি ভা‌লোমা‌নের স্বর্ণের দাম দাঁড়াবে ৭৬ হাজার ৫১৬ টাকায়। যা এতদিন ছিল ৭৭ হাজার ৬৮২ টাকা।

সর্বশেষ গত ২৬ এপ্রিল সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছিল বাজুস। তখন বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৯০৬ ডলার। আজ তা কমে হয়েছে ১ হাজার ৮৬২ ডলার।

খখ/মো মি

আগেএসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ১৬ মে পর্যন্ত
পরেজাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন ৮৫জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক