খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং, সদরঘাট ও আকবরশাহ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।
সিএমপির ডবলমুরিং থানায় সাখাওয়াৎ হোসেন, আকবরশাহ থানায় ওয়ালী উদ্দিন আকবর ও সদরঘাট থানায় খাইরুল ইসলাম নতুন ওসি হিসাবে পদায়ন করা হয়েছে।
সোমবার (১৬ মে) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা আসিফ মাহমুদ এবিষয়টি নিশ্চিত করেছেন।
আদেশে বলা হয়, সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেনকে ডবলমুরিং থানার ওসি, পাঁচলাইশ থানার সাবেক পরিদর্শক (তদন্ত) মো. ওয়ালী উদ্দিন আকবরকে আকবরশাহ থানার ওসি এবং বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মো. খাইরুল ইসলামকে সদরঘাট থানায় ওসি পদে পদায়ন করা হয়।
উল্লেখ্য, গত মার্চ মাসের প্রথম সপ্তাহে আকবরশাহ থানার ওসি মো. জহির হোসেনকে পুলিশ হেডকোয়ার্টারের আদেশে পিবিআইতে বদলি করা হয়। গত মার্চ মাসের মাঝামাঝিতে পুলিশ হেডকোয়ার্টারের অপর এক আদেশে ডবলমুরিং থানার ওসি আবুল কাশেম ভূঁইয়াকে ঢাকা রেন্জে বদলি করা হয়।
বদলির আদেশের পর ওসি আবুল কাশেম ভূঁইয়া ও ওসি মো. জহির হোসেন কর্মস্থলে আরো কিছুদিন থাকার সময় চেয়ে আবেদন করলে ১৫ মে পর্যন্ত তাদের সময় মঞ্জুর করা হয়।
বদলির আদেশের সর্বশেষ সময়সীমা ১৫ মে অতিবাহিত হওয়ার পর ১৬ মে সিএমপি কমিশনার ডবলমুরিং, আকবরশাহ ও সদরঘাট থানায় নতুন ওসি পদায়নের আদেশ দেন।
খখ/মো মি


