রেড জোনে ইমরান খান, নির্বাচনের জন্য শেহবাজ শরিফের সরকারকে ৬ দিনের আলটিমেটাম

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা রেড জোনে পৌঁছেছেন ইমরান খান ও তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা

thai foods

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার জন্য শেহবাজ শরিফের সরকারকে ছয় দিনের আলটিমেটাম দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে লং মার্চ নিয়ে যাত্রা শুরুর ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৬ মে) সকালে রাজধানী ইসলামাবাদে ঢুকে এই হুঁশিয়ারি দেন পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

বৃহস্পতিবার সকালে ইমরান খান সেখানে পৌঁছে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য আল্টিমেটাম ঘোষণা করে বলেন, ‘আমি আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, যতদিন সরকার পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা না দেয়, ততদিন আমি এই নবম এভিনিউয়ে (রেড জোন) অবস্থান ধর্মঘট করব।’

বুধবার শুরু হওয়া পিটিআই-ঘোষিত ‘মুক্তির পদযাত্রা’ (আজাদি মার্চ) নামের লং মার্চের গন্তব্য রাজধানীর গুরুত্বপূর্ণ ডি-চক (ডেমোক্রেসি-চক) চত্বর। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ডি-চকে ‘অবস্থান কর্মসূচি’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই ক্রিকেট তারকা।

জানা যায়, কমপক্ষে ২০ হাজার নেতা-কর্মী নিয়ে ইমরানের গাড়িবহর রাজধানীর জিন্নাহ এ্যাভিনিউতে পৌঁছে বৃহস্পতিবার সকালে। সেখানে এক পদসভায় নতুন প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খান।

গত দুই দিনের লংমার্চে দলের নেতকার্মীদের বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ করেছেন তিনি।

পিটিআইয়ের লংমার্চের গত দু’দিনে দলের ৫ জন কর্মী নিহত হয়েছে বলে দাবি করেন ইমরান। পাশপাশি সরকারের দমনমূলক নীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘গণতান্ত্রিক একটা দেশে কি শান্তিপূর্ণ প্রতিবাদ করা যাবে না? প্রতিবাদকারীদের কেন টিয়ার গ্যাস, গ্রেপ্তারের মুখে পড়তে হবে?’

তবে পিটিআই কর্মীদের গ্রেপ্তার না করতে সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দিয়েছেন, সেজন্য সর্বোচ্চ আদালতকে ধন্যবাদও দিয়েছেন ইমরান।

খখ/মো মি

আগেবার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত, ভোট গণনা ও ফলাফল ঘোষণা ২৯ মে
পরে“খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানো উচিত”-ড. হাছান মাহমুদ