খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৯ হাজার(৯০০০) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
৪ দিনের ব্যবধানে চন্দনাইশ থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ৯ হাজার পিস
ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথকভাবে দুই দফায় ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের মাধ্যমে আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত ২১ মে রাত সাড়ে ১২টার সময় চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের অফিসের সামনে পাকা রাস্তায় কক্সবাজার থেকে ঢাকা গামী ‘দেশ ট্রাভেলস’ বাসে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে।
আসামী মো. জামাল হোসেন (৩০), ( পিতা – মো. এন্তাজ আলী, সাং খড়চাকা ৭নং ওয়ার্ড, ৭নং দেওপাড়া ইউনিয়ন, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।) দেশ ট্রাভেলসের সুপার ভাইজার।
সুপার ভাইজার জামাল হোসেন শুটির কার্টুনের ভিতর বিশেষ কায়দায় ৭ হাজার পিস ইয়াবা বহন করে পাচার করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার অপারেশন অফিসার এস আই মো খালেকুজ্জামান সংগীয় ফোর্সসহ
এঅভিযান পরিচালনা করেন।
এর তিন দিন আগে গত ১৮ মে রাত পৌনে ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার অপারেশন অফিসার এস
আই মো খালেকুজ্জামানের নেতৃত্বে ‘টিম চন্দনাইশ’ পৌরসভার উত্তর গাছবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের অফিসের সামনে রাস্তায় হাসান নামের এক ব্যক্তির কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
জানা গেছে, কক্সবাজার জেলার কক্সবাজার থানাধীন দক্ষিণ কুতুবদিয়া পাড়ার মো. ছিদ্দিকের ছেলে হাসানের পরিহিত পায়ের স্যান্ডেলের ভিতরে বিশেষ কায়দায় রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় আসামিদের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর কোর্টে সোপর্দ করা হয়েছে।
খখ/মো মি


