জাল নোটসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করলো কোতোয়ালী থানা পুলিশ

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ ১৮ হাজার টাকার জাল নোটসহ তিন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।

thai foods

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৪ জুলাই) রাত পৌনে ১২ টায় সিনেমা প্যালেস এলাকার সৌদিয়া পরিবহনের কাউন্টারের ভিতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রথমে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরেকজন গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন— মো. ওসমান (৩২), মো. সৈয়দ আলম প্রকাশ ফাহাদ (৩৪) ও রায়হান উদ্দিন (২৫)।

এ ব্যাপারে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবির বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ‘টিম কোতোয়ালী’ সিনেমা প্যালেসের বিপরীতে কেসিদে রোডস্থ সৌদিয়া পরিবহনের কাউন্টারের ভিতর থেকে ওসমান ও মো. সৈয়দ আলম নামে দুজন রোহিঙ্গাকে আটক করে। এসময় তাদের হেফাজত থেকে ১২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে রায়হান উদ্দিন নামে একজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

খখ/মো মি

আগেটেকনাফের ইউএনও কায়সার খসরু ওএসডি
পরেদাবি মেনে নেয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন মহিউদ্দিন রনি