সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক 

Oplus_131072
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক; রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তার দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

thai foods

রোববার (২৯ নভেম্বর) ডিবির অভিযানে তাদের আটক করা হয়। ডিবির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- মনিরুল ইসলামের স্ত্রী এবং তার দুই শ্যালক। তবে তাদের নাম, কোথায় থেকে এবং কখন তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

উল্লেখ্য, মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান ও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। এসব হিসাবে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া যায়।

খখ/মো মি

আগেমিস ইউনিভার্স-২০২৬ হলেন জেনিফার ব্যারেত্তো
পরেরাতের আঁধারে থানা ছাড়লেন যুবলীগ নেত্রীকে বাসায় ডাকা দাগনভূঞা থানার প্রত্যাহার হওয়া সেই ওসি ফয়জুল আজিম নোমান