তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

Oplus_131072
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: দেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ বৈঠক শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে।

thai foods

নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রস্তাবের বিষয়ে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের মধ্যে ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়।

বাবুল আখতার আরও জানান, বোর্ডের ছয় সদস্যের ভোটের মধ্যে চারটি ভোট ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ভোট ১৮ হাজার টাকার পক্ষে পড়ে। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১