দায়িত্ব পালনের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের ২ সাংবাদিক হামলার শিকার, গ্রেফতার ৩

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্কঃ রাজধানীর কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মিসবাহ ও ক্যামেরাপারসন সাজু মিয়া হামলা ও মারধরের শিকার হয়েছেন।

thai foods

হাসপাতাল কর্তৃপক্ষ ও কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন হোসেন তাদের হামলা ও মারধর করেন।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় ক্যামেরা ভাঙচুর করা হয়। মোবাইল ও টেলিভিশনের স্টিকারযুক্ত গাড়ির চাবি ছিনিয়ে নেওয়াসহ প্রায় দুই ঘণ্টা তাদের আটকে রাখা হয়।

হামলার শিকার সাংবাদিক হাসান মিসবাহ জানান, চিকিৎসা ব্যবস্থায় অব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এ সময় এসপিএ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের যুক্ত হয়ে পুলিশের এসআই মিলন হোসেন তাদের গায়ে হাত তোলেন। মারধরের খবর পেয়ে কামরাঙ্গীরচর থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে ও সাজুকে উদ্ধার করে।

জানা গেছে, ঘটনার সময় এসআই মিলনের জড়িত থাকার বিষয়টি প্রতীয়মান হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে দুজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এসপিএ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে মিলন নামে এক এসআই তাদের মারধর করেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে মিসবাহ ও সাজুকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এসপিএ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের মালিক এম এইচ ওসমানীসহ তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের মারধরের অভিযোগে কামরাঙ্গীরচর থানার এসআই মিলন হোসেনকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে।

খখ/মো মি

আগে৯ বছরের মধ্যে প্রথমবার বিদ্যুতের মূল্য বাড়ালো শ্রীলঙ্কা
পরে“রাজনীতি বা ভোটের মাঠে ‘গণতন্ত্র মঞ্চ’র কোনো গুরুত্ব নেই”-ড. হাছান মাহমুদ