খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ১ বছর সফলতার সাথে দায়িত্ব পালনের পর বায়েজিদ বোস্তামী থানার দায়িত্ব পেলেন ইন্সপেক্টর মো. ফেরদৌস জাহান।
১৩ আগস্ট (শনিবার) রাতে চকবাজার থানা থেকে বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে ইন্সপেক্টর মো. ফেরদৌস জাহান দায়িত্বভার বুঝে নেন।
১১ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে তাকে ওসি হিসাবে বায়েজিদ বোস্তামী থানায় বদলী করেন।
প্রসংগত, বায়েজিদ বোস্তামী থানার পূর্বতন ওসি মো. কামরুজ্জামানকে পুলিশ সদর দপ্তরের আদেশে রংপুর রেঞ্জে বদলি করায় এতোদিন ওসির পদটি শূন্য ছিল।
পুলিশ কমিশনারের আদেশে বলা হয়, ডিবি বন্দর বিভাগের ইন্সপেক্টর মনজুর কাদের মজুমদারকে চকবাজার থানার ওসি এবং চকবাজার থানার ওসি ফেরদৌস জাহানকে বায়েজিদ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও একই আদেশে রাউজান থানার সাবেক ওসি কেপায়েত উল্লাহকে ডিবি বন্দরে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ২০২১ সালের ১০ আগস্ট
চকবাজার থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ইন্সপেক্টর মো. ফেরদৌস জাহান যোগ দেন
খখ/মো মি


