এশিয়া কাপের ফাইনাল ম্যাচের আম্পায়ার বাংলাদেশি মাসুদুর রহমান মুকুল

thai foods

খাসখবর খেলা ডেস্কঃ আজ রবিবারের (১১ সেপ্টেম্বর) পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচ পরিচালনায় মাঠে দেখা যাবে বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুলকে।

thai foods

এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দল বাদ পড়ে গ্রুপ পর্ব থেকে। ব্যাট বলে দাপট দেখাতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। তাতে কী? তবে নজড়কারা আম্পায়ারিংয়ে ঠিকই দাপট দেখিয়েছেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ পরিচালনা করে বেশ নজর কাড়েন তিনি। এরপরে সুপার ফোরেও ফের সুযোগ পান ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিংয়ে। হাইভোল্টেজ ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে দিয়েছেন সঠিক সিদ্ধান্ত।

এমনকি রিভিউ নিলেও পরিবর্তন হয়নি মুকুলের নেওয়া সিদ্ধান্ত। আর তাই এমন দক্ষ ও সাহসী আম্পায়ারিংয়ের জন্য পুরস্কার পাচ্ছেন তিনি। এশিয়া কাপের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

তাই আজ রবিবারের (১১ সেপ্টেম্বর) পাকিস্তান-শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচে আম্পায়ার হিসেবে মাঠে দেখা যাবে তাকে।

এশিয়া কাপের আগে মাসুদুর রহমান মুকুল আইসিসির ইভেন্টের মধ্যে শুধু অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের দায়িত্ব পালন করেছিলেন। তিনি সবমিলিয়ে ২৬ টি টি-২০ ও ১৭ টি ওয়ানডে ম্যাচের দায়িত্ব পালন করেছেন।

খখ/মো মি

আগেচট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পেয়ারুল ইসলাম
পরেইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, ভরি ৮৪ হাজার ৫৬৪ টাকা