বনানীর কবরে চির নিদ্রায় শায়িত সৈয়দা সাজেদা চৌধুরী

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ রাজধানীর বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন জাতীয় সংসদের উপনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরী।

thai foods

সোমবার (১২ সেপ্টেম্বর) আসরের পর তাঁকে সৈয়দা সাজেদা চৌধুরীকে
দাফন করা হয়।

ফরিদপুরের নগরকান্দায় ফরিদপুর–২ আসনের সংসদ সদস্য সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়। সকাল বেলা ১১টার দিকে উপজেলার সরকারি মানবেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে জানাজা হয়।

পরে বিকাল ৩টায় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ শহীদ মিনারে নিয়ে আসা হয়। এ সময় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বিকাল চারটা ২০ মিনিটের দিকে সাজেদা চৌধুরী মরদেহ নেওয়া হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে তার কফিনে জাতীয় ও দলীয় পতাকা মুড়িয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির নেতারা। পরে সেখানে নেতাকর্মীরা সাজেদা চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আসরের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা হয়। পরে তার মরদেহ দাফনের জন্য বনানী কবরস্থানে নেওয়া হয়।

প্রসঙ্গত, রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সাজেদা চৌধুরী মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। ফরিদপুর–২ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

খখ/মো মি

আগে৫৩ বছরে পা রাখলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা
পরে“১৯৮১ সাল থেকে ছায়ার মতো নেত্রীর পাশে ছিলেন সাজেদা চৌধুরী”-তথ্যমন্ত্রী