জোরারগঞ্জে যুবলীগ কর্মী আকাশ খুনের মামলায় ইউপি সদস্য মিজান গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার যুবলীগ কর্মী শহিদুল ইসলাম আকাশ (২৮) হত্যা মামলায় ইউপি সদস্য মিজানুর রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

thai foods

বুধবার (২১ সেপ্টেম্বর) গ্রেপ্তার মিজানুরকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার চিনকীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিহত আকাশের বোন নাজমা আক্তার বাদি হয়ে হুমায়ুন কবির মামুনকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০/১২ জনের নামে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

গ্রেপ্তার মিজানুর মামলার পাঁচ নম্বর আসামি। তিনি ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।

জানা গেছে, পূর্ব শত্রুতার কারণে পরিকল্পিতভাবে গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট বাজারে যুবলীগ কর্মী আকাশের মালিকানাধীন নাজমা টিম্বার এন্ড ফার্ণিচার মার্কেটের সামনে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০ থেকে ১৫ জন আকাশের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় আকাশকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন নাজমা আক্তার ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মঙ্গলবার রাতে মামলার পাঁচ নম্বর আসামি মিজানুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

খখ/মো মি

আগে‌‌‌”২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছি”-প্রধানমন্ত্রী
পরে“এই শিরোপা বাংলাদেশের ১৮ কোটি মানুষের”-সাবিনা খাতুন