করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪৮০

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২৮ শতাংশ।

thai foods

শনিবার (১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত একদিনে যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের দুইজন ঢাকা বিভাগের, দুইজন রংপুর বিভাগের এবং একজন ছিলেন সিলেট বিভাগের বাসিন্দা।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৫ হাজার ৬৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৬৮ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগেএকুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই
পরেইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১৭৪ জন