জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেটে বিদ্যুৎ নেই

রাত ৮টায় ঢাকায়, ৯টার মধ্যে চট্টগ্রামসহ সারাদেশে স্বাভাবিক হবে
thai foods

রাত ৮টায় ঢাকায়, ৯টার মধ্যে চট্টগ্রামসহ সারাদেশে স্বাভাবিক হবে

thai foods

জাতীয় গ্রিডে বিদ্যুৎ
বিপর্যয়, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেটে বিদ্যুৎ নেই

খাসখবর জাতীয় ডেস্কঃ দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। আশুগঞ্জে গ্রিডে ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিপর্যয় (ট্রিপ) ঘটে।
জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

আজ ৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ২টা ৫ মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে গত এক ঘণ্টা রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকায় বিদ্যুৎ নেই। কখন বিদ্যুৎ সরবরাহ শুরু হবে, তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজার ও জনসংযোগ কর্মকর্তা এ বি এম বদরুদোজা খান। তিনি বলেন, দুপুর ২টার দিকে পাওয়ার শাটডাউন হয়েছে। পাওয়ারের পুনরুদ্ধারের কাজ চলছে। কতক্ষণ লাগবে, কী কারণে হয়েছে- তা এখনো বলতে পারছি না।

গ্রিড বিপর্যয়ের কারণ ও সূত্রপাত কোথায় হয়েছে, তা জানা যায়নি। আপাতত দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করছে পিজিসিবি। ঢাকার কাছে টঙ্গীতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

রাজধানী ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক আমির কাউসার আলী গণমাধ্যমকে বলেন, আজ বেলা ২টা ৫ মিনিট থেকেই পুরো ঢাকায় বিদ্যুৎ নেই। দ্রুত বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে পিজিসিবি।

পিজিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রিড ট্রিপ করেছে। কাজ চলছে। কতক্ষণ এমন পরিস্থিতি চলবে বলা যাচ্ছে না।

কোথায় এ ঘটনা ঘটেছে- জানতে চাইলে তিনি বলেন, যমুনার এপারের (পূর্বাঞ্চলের) জেলাগুলোয় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ নেই।

লোডশেডিং গত কয়েক মাস ধরে একটি স্বাভাবিক চিত্র। আজ দুপুরের দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর অনেকের বুঝে উঠতেও সময় লাগে যে, এটি জাতীয় গ্রিডের বিপর্যয়। তবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, আমিন বাজার গ্রিড পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। সন্ধ্যার পর থেকে রাত ৮টার মধ্যে ঢাকা শহরের সব এলাকা এবং তারপর ৯টার মধ্যে চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা কাজ করছেন। গুজব না ছড়িয়ে একটু ধৈর্য ধরার অনুরোধ থাকলো শহর অঞ্চলের সবার প্রতি।

খখ/মো মি

আগেটেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, রোহিঙ্গাসহ ৩৯ জন উদ্ধার
পরেতথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আবারও করোনায় আক্রান্ত হলেন