খাসখবর খেলা ডেস্কঃ ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকী আর মাত্র কয়েক ঘন্টা। বিশ্বের শ্রেষ্ঠত্ব অর্জনের এই লড়াই মিস করতে চাইবে না কেউ। বিশ্বের প্রায় ৫০০ কোটি মানুষের টেলিভিশনের মাধ্যমে নজর থাকবে কাতারে। টেলিভিশন ছাড়াও ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ উপভোগ করতে পারবে অনলাইনেও।
ফুটবল বিশ্বকাপের ২২ তম আসরের টেলিভিশন সম্প্রচার স্বত্ব পেয়েছে ভারতের মুকেশ আম্বানির মালিকানাধীন বহুজাতিক কোম্পানি রিলায়েন্সের ভায়াকম ১৮ মিডিয়া। আর সেই জন্যেই স্পোর্টস ১৮ নামে চ্যানেলও খোলা হয়েছে। আর স্পোর্টস ১৮ এর সঙ্গে চুক্তির মাধ্যমে অন্য টেলিভিশন চ্যানেলগুলো পাচ্ছে খেলা সম্প্রচারের স্বত্ব।
টেলিভিশন ছাড়া অনলাইনেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ। অনলাইনে খেলা দেখতে স্মার্টফোন বা ল্যাপটবে জিও সিনেমার অ্যাপ ডাউনলোড করতে হবে। এছাড়া প্লে-স্টোর থেকে ইনস্টল করলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপের ২২ তম আসর। জিও সিনেমাতে অতিরিক্ত খরচ ছাড়ায় ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়লম ও তামিল ভাষায় দেখা যাবে খেলা।
৩২ দলের অংশগ্রহণে ফুটবল বিশ্বকাপের পর্দা ওঠছে আজ। বাংলাদেশ সময় রাত ১০ টায় মাঠে নামছে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
আজ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। দোহার ৬০ হাজার দর্শক ধারণক্ষমতা বেষ্টিত আল বাইত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
বিশ্বকাপে আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২ দল অংশগ্রহণ করবে। একেক গ্রুপে থাকছে ৪ দল। প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। যেখানে পয়েন্ট টেবিলের সেরা দুই দল নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট। সেই থেকে শুরু হবে নকআউট পর্ব। এই পর্বে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, তৃতীয় স্থান ও শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
কাতার বিশ্বকাপ রোববার (২০ নভেম্বর) শুরু হয়ে দোহার আটটি স্টেডিয়ামে ৬৪ ম্যাচের যুদ্ধ শেষে পর্দা নামবে ১৮ই ডিসেম্বর। বাংলাদেশ সময় বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ৯টা ও রাত ১টায় খেলাগুলো শুরু হবে।
খখ/মো মি


