৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করলো চন্দনাইশ থানা পুলিশ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ ৪ মহিলার জুতার তলা থেকে উদ্ধার করলো ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধার করা ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের মূল্য ২৪ লক্ষ টাকা।

thai foods

আজ ২০ নভেম্বর (রবিবার) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪ মহিলা ও ১জন পুরুষের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এবিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, পৃথক দুটি অভিযানে ৪ জন মহিলার পরিহিত পায়ের জুতার তলা থেকে ৭ হাজার পিস ইয়াবা ও তাদের সংগীয় ১ পুরুষের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আজ ২০ নভেম্বর (রবিবার) সকাল ৯টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানাধীন পৌরসভার সড়ক ও জনপদ বিভাগের অফিসে সামনে রাস্তায় কক্সবাজার থেকে আসা যাত্রীবাহী হাইচে (রেজিঃ নং চট্ট-মেট্রো-চ- ১১৫৪৮৮) অভিযান চালানো হয়।

অভিযানে হাইচে থাকা যাত্রী সফিকা (২০) ও আয়েশা (৩৭) এর পায়ে পরিহিত জুতার তলায় বিশেষ কৌশলে রাখা ৭৫০ পিস (প্রতি জুতায়) করে ৪টি জুতা (সেন্ডেল) থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হাইচের অপর যাত্রী মো. নুরের প্যান্টের পকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট গুলোর ওজন ৪০০ গ্রাম, মূল্যমান ১২ লক্ষ টাকা।

৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার মো. নূর, সফিকা ও আয়েশার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। তারা পরস্পর সম্পর্কে ঘনিষ্ঠ আত্মিয়। মো. নূর, ও আয়েশা সম্পর্কে আপন ভাই বোন। তাদের বাবার নাম মৃত হাবিবুর রহমান, মায়ের নাম দিলবাহার

আজ সকাল ৯টা ৫৫ মিনিটে একই স্থানে পৃথক অভিযানে কক্সবাজার থেকে আসা যাত্রীবাহী অপর একটি হাইচে অভিযান চালিয়ে ২ মহিলা যাত্রীর কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। হাইচ যাত্রী জোহুরা (৩৭) ও জাহানারার (৩৭) পায়ে পরিহিত জুতার ভিতরের তলায় বিশেষ কৌশলে রাখা প্রতি জুতায় ১ হাজার পিস করে মোট ৪ জুতা থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট গুলোর ওজন ৪০০ গ্রাম, মূল্যমান ১২ লক্ষ টাকা।

পৃথক অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া জোহুরা (স্বামী-ওসমান গনি, পিতা-মৃত হাবিবুর রহমান, মাতা-দিলবাহার) ও জাহানারার (স্বামী- আবদুল গফর, পিতা মৃত নূর আহমদ, মাতা- মৃত ফাতেমা) বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়।

পৃথকভাবে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আসামি মো. নূর, আয়েশা, ও জোহুরা সম্পর্কে তারা ৩জন আপন ভাই বোন। তাদের বাবার নাম মৃত হাবিবুর রহমান, মায়ের নাম দিলবাহার।

পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালত সোপর্দ করা হয়।

খখ/মো মি

আগেবিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখবেন যেভাবে
পরেপর্দা উঠলো ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের