“১০ ডিসেম্বর বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে”- স্বরাষ্ট্রমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি ১০ তারিখ ঘিরে যে হুংকার দিচ্ছে, তাতে কোনো কাজ হবে না। কারণ আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তিতে চলে। আমরা সে জন্যই ইলেকশনকে বিশ্বাস করি। জনগণের মান্ডেটকে বিশ্বাস করি।

thai foods

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ষড়যন্ত্র বিশ্বাস করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসে তারা সব সময়ই এক ষড়যন্ত্রের পর আরেক ষড়যন্ত্র করে আসছে।

বিএনপি ঢাকায় গণজমায়েত হয়ে একদফা একদাবি দিয়ে ক্ষমতা দখল করবে, ঢাকা দখল করবে। এমনটিই তারা বলে আসছে। এই ১০ ডিসেম্বর গণজমায়েতের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে।

আসাদুজ্জামান বলেন, শুধু বাংলাদেশ নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। আদালতপাড়া থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এই কাজ করেছে। তাদের গ্রেফতারসহ জঙ্গিবাদ নিরসনে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, ২০১৩ ও ২০১৪ সালে অগ্নি সন্ত্রাসের কথা, মানুষ পুড়িয়ে হত্যার কথা ভুলে যায়নি। একটানা ৪২ দিন তখন অগ্নি সন্ত্রাস প্রত্যক্ষ করেছে এ দেশের মানুষ। তিনি বলেন, মাদক একটি মরণ নেশা। এ নেশা থেকে প্রত্যেকের সন্তানদের বিরত রাখতে তাদের অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।

পরে তিনি বিকেলে রায়পুর উপজেলার হাইরমারা এলাকার মসজিদ উদ্বোধন করেন এবং উপজেলার পাড়াতলী এ কে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশন কর্তৃক নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং ফাউন্ডেশন কার্যালয়ের উদ্বোধন করেন।

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-২ আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান, শিবপুরের এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান।

খখ/মো মি

আগে৬০ দিন পর বন্দরে অপহৃত ৩ বছরের শিশু জেমিকে উদ্ধার, অপহরণকারি সুমন গ্রেপ্তার
পরে“নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির পতন অনিবার্য”-ওবায়দুল কাদের