আজকের ব্রাজিল-সার্বিয়া ও পর্তুগাল-উরুগুয়েসহ ৪টি খেলা দেখা যাবে যেসব টিভিতে

thai foods

খাসখবর খেলা ডেস্কঃ এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। তারকায় ঠাসা দলটিকে ঘিরে ভক্তদের আশার পারদ আকাশচুম্বী। কাতার বিশ্বকাপ মিশনে আজ রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিল।

thai foods

আসরের প্রথম প্রতিপক্ষ হিসেবে নেইমাররা পাচ্ছে ইউরোপের দেশ সার্বিয়াকে। এছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, সুয়ারেজের উরুগুয়ের ম্যাচও রয়েছে আজকে।

কাতার বিশ্বকাপে আজ চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলুন জেনে নেওয়া যাক আজকের (২৫ নভেম্বর) খেলাধুলার কী কী থাকছে টিভির পর্দায়-

২০২২ বিশ্বকাপ ফুটবল
সুইজারল্যান্ড–ক্যামেরুন
বিকেল ৪টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি

উরুগুয়ে–দক্ষিণ কোরিয়া
সন্ধ্যা ৭টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি

পর্তুগাল–ঘানা
রাত ১০টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি

ব্রাজিল–সার্বিয়া
রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)
মধ্যাঞ্চল–উত্তরাঞ্চল
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি লাইভ

দক্ষিণাঞ্চল–পূর্বাঞ্চল
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি লাইভ

ইন্ডিয়ান সুপার লিগ
ওডিশা–চেন্নাইয়িন
রাত ৮টা, স্টার স্পোর্টস ১

খখ/মো মি

আগেচন্দনাইশে চুরি মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরে“বৈশ্বিক মন্দার মধ্যেও আমাদের অর্থনীতি এখনো গতিশীল ও নিরাপদ আছে”- প্রধানমন্ত্রী