ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্কঃ দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

thai foods

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে ৭৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৩৪৩ জন।এছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৬০ হাজার ২৪৪ জন রোগী।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ২৭১ জন, যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আর চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ২৬৩ জনে।

খখ/মো মি

আগে“এবার গড়ব স্মার্ট বাংলাদেশ”-ওবায়দুল কাদের
পরে“জনতার শক্তিতে বলিয়ান হয়েই বাংলাদেশ এগিয়ে যাবে”-প্রধানমন্ত্রী