খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ সিএমপির সদরঘাট থানা পুলিশ ১ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতার যুবকের নাম মোহাম্মদ আলী (২৩), পিতা-মৃত জামাল হোসেন, মাতা-মরিয়ম খাতুন, সাং-সাবরাং, পুরাতন পাড়া, বালারা, জামাল হোসেনের বাড়ী, ওয়ার্ড নং-০৬, সাবরাং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
এবিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, টিম সদরঘাট বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত ২১ ডিসেম্বর দুপুর পৌনে ২টার সময় থানা এলাকায় বিশেষ অভিযান টিম ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন স্ট্রান্ড রোডস্থ পুরাতন কাস্টমস সংলগ্ন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এলাকায় অভিযান চালায়।
এসময় কর্ণফুলী শিপ বিল্ডার্সের প্রবেশ মুখে রাস্তার উপর হতে আসামী মোহাম্মদ আলী (২৩) কে ১ হাজার (১০০০) পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করেন। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন সদরঘাট থানাধীন
পশ্চিম মাদারবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই রনি তালুকদার।
খখ/মো মি


