প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে সাক্ষাত করলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী!

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সাক্ষাত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম)।

thai foods

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের জানান, শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সপরিবারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এ সময় তার সঙ্গে সহধর্মিনী নাসরিন সিদ্দিকী ও তাদের দুই কন্যাও ছিলেন।
শাখাওয়াত মুন বলেন, তিনি (কাদের সিদ্দিকী) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী ও কাদের সিদ্দিকী একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা গেছে, বঙ্গবীর কাদের সিদ্দিকী তার স্ত্রী নাসরিন সিদ্দিকীসহ পরিবারের আরও দুই তরুণী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাঘা সিদ্দিকী নামে পরিচিত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক। ভারতীয় বাহিনীর সাহায্য ছাড়াই ১৯৭১ সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি শেষ করেছিলেন। তাকে বঙ্গবীর নামেও ডাকা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। তার নামে সখিপুরে ‘কাদেরনগর’ গ্রামের নামকরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ-পূর্ব ও পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকলেও ১৯৯৯ সালে তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন এবং কৃষক শ্রমিক জনতা লীগ নামে রাজনৈতিক দল গঠন করেন। তিনি এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি।

খখ/মো মি

আগে“২০০৮ সালে বিএনপি-জামায়াত জোট পেয়েছিল মাত্র ৩০টি আসন”-প্রধানমন্ত্রী
পরেপ্রতিষ্ঠালগ্ন থেকে আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ছিলেন যারা