ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৮৯

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্কঃ দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬ জনে।

thai foods

এসময় গত ২৪ ঘণ্টায় ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর নতুন আক্রান্তসহ বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ৫০১ জন।

শনিবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৯৭ জন এবং ঢাকার বাইরে ২০৪ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৯৭২ জন।তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৯ হাজার ২৯ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৯৪৩ জন।

অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত ৬১ হাজার ৯৭২ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ১৯৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৫৬১ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৬৩৪ জন।

২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।

খখ/মো মি

আগেশেখ হাসিনা-ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নতুন কমিটিতে যারা
পরেচট্টগ্রামে জামায়াতের আমিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৯ জন