চট্টগ্রামের বাকলিয়ায় নৈশ প্রহরী খুন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় সিগারেট এনে না দেওয়ায় ইটের আঘাতে মোহাম্মদ ইউসুফ (৭৫) নামে এক নৈশ প্রহরী খুন হয়েছেন।

thai foods

সোমবার (৩০ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে বাকলিয়া থানার বউ বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত মোস্তফাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত মো. ইউসুফের (৬০) বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। পেশায় নৈশপ্রহরী ইউসুফ পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীর বউবাজার এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, বউবাজার এলাকায় ভোর রাতে প্রহরীর দায়িত্ব পালন করছিলেন ইউসুফ। এসময় মোস্তফা নামের এক ব্যক্তি ইউসুফের কাছে সিগারেট চায়। ইউসুফ তার কথামত সিগারেট এনে দেন। কিছুক্ষণ পর আবারও সিগারেট এনে দিতে বললে ইউসুফের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মোস্তফা। একপর্যায়ে মোস্তফা ইট দিয়ে ওই নৈশ প্রহরীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম বলেন, স্থানীয় বাসিন্দারা মোস্তফাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা আমাদের জানিয়েছেন, মোস্তফা প্রায় সময়ই নেশাগ্রস্ত থাকতো এবং তার মানসিক সমস্যাও রয়েছে। এ ঘটনায় ইউসুফের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করছে।

খখ/মো মি

আগে“২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকায় ভোট চাই”- শেখ হাসিনা
পরে“রাজশাহীতে আওয়ামী লীগের সমাবেশ ছিল বিএনপির চেয়ে ১২ থেকে ১৪ গুণ বড়”- ড. হাছান মাহমুদ