চট্টগ্রামের কোতোয়ালিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ সিএমপির কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

thai foods

এ বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবির। তিনি বলেন, ‘টিম কোতোয়ালি’ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় মাদক বহনকাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস আটক করা হয়।

পুলিশ জানায়, রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোড়স্থ, এস আলম বাস ডিপোর বিপরীতে রাস্তার দক্ষিন পার্শ্বে রাস্তার উপর অভিযান চালিয়ে আসামী মাইক্রোবাস চালক মোঃ আবু তালেব (২৪) ও শাহাদাত হোসেন প্রঃ রাজীব (৩৪) কে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস।

জিজ্ঞাসাবাদে ধৃত আবু তালেব ও শাহাদাত জানায়, উক্ত ইয়াবা ট্যাবলেট গুলো মাইক্রোবাস (চট্টমেট্টো-চ-১১-২০১৫) যোগে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার জেলার রামু থানা এলাকা হতে স্বল্প মূলে ক্রয় করে তারা।

এই অভিযানের নেতৃত্ব দেন পাথরঘাটা ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন বড়ুয়া।

গ্রেফতার আসামীদের নাম মাইক্রোবাস
চালক মোঃ আবু তালেব (২৪), পিতা- মহিউদ্দিন, মাতা- রোশনা আক্তার, সাং- গোরস্থান, লাকড়িপাড়া, সোনা বৌ বাড়ি, থানা- লোহাগাড়া, চট্টগ্রাম।
শাহাদাত হোসেন প্রঃ রাজীব (৩৪), পিতা- মৃত আবুল হোসেন, মাতা- মৃত আরেফা বেগম, সাং- সৈয়দপাড়া, মতলব মাষ্টার বাড়ি, থানা- লোহাগড়া, চট্টগ্রাম।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

খখ/মো মি

আগে“আমাকে আত্মবিশ্বাসী করেছে, আমার স্ত্রী ঐশ্বরিয়া”-অভিষেক বচ্চন
পরেমরণব্যাধি ক্যান্সারের কাছে হার মানলেন চট্টগ্রাম ৮ আসনের এমপি মোসলেম উদ্দীন আহমদ