খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানার কাঞ্চনাবাদ ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায়
কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল শুক্কুর কোম্পানী।
আইন শৃঙ্খলা বিষয়ক সভায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু চুরি প্রতিরোধে সচেতনতা মূলক রাখেন।
সভায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, গরু চুরিসহ সব ধরনের চুরি প্রতিরোধে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি স্থানীয়দের গরু চুরি প্রতিরোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
এতে বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেন্টু, পশ্চিম এলাহাবাদ সবুজ সংঘের সভাপতি হাবিবুল ওয়াহেদ টিটু, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুল ইসলাম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলীম, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম।
আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন
এলাকার বিশেষ ব্যক্তিবর্গ।
খখ/মো মি


