চান্দগাঁওয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করা কালে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

thai foods

১৭ মার্চ (শুক্রবার) মধ্য রাত সোয়া ৩ টার সময় চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা, দেওয়ান মহসিন রোড, সোলেমান কলোনীর ৫নং রুম হতে তাদের গ্রেফতার করা হয়। পরে ধৃত ডাকাত দলের সদস্যদের কাছ থেকে ১ টি দেশীয় তৈরি এলজি, ৩ টি কার্তুজ, ১ টি টিপ ছোরা ও ১ টি রামদা উদ্ধার করা হয়।

এবিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম। তিনি বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ‘টিম চান্দগাঁও’ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে দেশীয় তৈরি অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানার একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ জানায়, ১৭ মার্চ (শুক্রবার) মধ্য রাত সোয়া ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরার দেওয়ান মহসিন রোডস্থ সোলেমান কলোনীর ৫নং রুম হতে মোঃ মানিক (২৩), মোঃ মাঈনুদ্দিন (২২) ও বেলাল হোসেন (২১) কে দেশীয় তৈরি অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ টি দেশীয় তৈরি এলজি, ৩ টি কার্তুজ, ১ টি টিপ ছোরা ও ১ টি রামদা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানার একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতার হওয়া আসামীরা হলো মোঃ মানিক (২৩), (পিতা-আবছার, মাতা-রোকেয়া বেগম, সাং-বেতাগী, মির্জাগীল, মানিকের বাড়ী, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম।)

মোঃ মাঈনুদ্দিন (২২) (পিতা-আবুল কালাম, মাতা-বিলকিস বেগম, সাং-ফুলবাগিচা, দেওয়ান কান্তি, দেওয়ান বাড়ী, ৬নং ওয়ার্ড, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমান-পশ্চিম মোহরা, দেওয়ান মহসিন রোড, সোলেমান কলোনী, ৪নং রুম, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।)

বেলাল হোসেন (২১) (পিতা-মৃত আকবর আলী, মাতা-সাজেদা বেগম, সাং-খন্দকার পাড়া, চন্দ্রঘোনা, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম।)

খখ/মো মি

আগেবন্দর থানার নতুন ওসি সনজয় সিনহা
পরে“বিএনপি ও তার মিত্ররা উন্নয়ন-অগ্রগতির চাকাকে পেছনে টেনে না ধরলে দেশ আরও এগিয়ে যেতো”-তথ্যমন্ত্রী