চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের স্বাধীনতা দিবস উদযাপন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে।

thai foods

গতকাল ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই দিন জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

২৬ মার্চ সকালে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন সকল অফিসার ও ফোর্সদের নিয়ে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের স্মরণে   

১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

পরে স্থানীয় মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেন থানার অফিসার, ফোর্সরা।
কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ (ওসি)।

এরপর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাধীনতার বীর শহীদদের স্মরণে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।

খখ/মো মি

আগেতিনটি বইয়ের জন্য ‘বিশেষ সাহিত্য পুরস্কার’ পেলেন বঙ্গবন্ধু
পরেআজ থেকে সরকারি অফিস সকাল ৯টা-সাড়ে ৩টা ও ব্যাংক চলবে সাড়ে ৯টা-আড়াইটা পর্যন্ত