চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৩০ মার্চ

thai foods

খাসখবর শিক্ষা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ২০২২-২৩ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৩০ মার্চ। যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

thai foods

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে চবির একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে admission.cu.ac.bd ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। ৩০ মার্চ দুপুর ১২টা থেকে ১২ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

৩০ মার্চ বেলা ১২টা থেকে ১২ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। এ বছর ইউনিট প্রতি আবেদন ফি ৮৫০ টাকা। বিকাশ ও রকেটে আবেদন ফি পরিশোধ করতে হবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। তাছাড়া এবছর চবিতে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে তাদের মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেওয়া হবে। এছাড়া ভর্তি পরীক্ষা শুরুর তারিখ জানা যাবে রোল নির্ধারণের পর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে এবার ভর্তি পরীক্ষা হবে। এগুলো হলো- এ ইউনিট, বি ইউনিট, বি-১ উপ-ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি-১ উপ-ইউনিট।

খখ/মো মি

আগে“বিএনপিকে সংলাপে নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছি”-সিইসি
পরেচট্টগ্রামের পাহাড়তলীতে বিড়ালছানার লোভ দেখিয়ে শিশু আয়নীকে অপহরণ