কর্ণফুলী নদীর কূল থেকে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করলো সদরঘাট নৌ থানা পুলিশ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন কর্ণফুলী নদীর কূল থেকে অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।

thai foods

নৌ পুলিশ জানায়, গত ২ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ২ টার সময় চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন চরখিদিরপুর ইউনিয়নের কর্ণফুলী নদীর কূল থেকে অজ্ঞাতনামা এক মহিলার লাশ (যার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর) উদ্ধার করে চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ। অজ্ঞাতনামা মহিলার মরদেহটির পরনে ছিল সাদা কাপড়। মহিলার গায়ের রং- ফর্সা। গলায় ছিল তুলশীর মালা। শাড়ির আঁচলে বাধাঁ ছিল চাবির তোড়া।

সদরঘাট নৌ থানা পুলিশ মরদেহটির সুরতহাল করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

এবিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ। তিনি বলেন, সংবাদ পেয়ে ২ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ২ টার সময় চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন চরখিদিরপুর ইউনিয়নের কর্ণফুলী নদীর কূল থেকে অজ্ঞাতনামা এক মহিলার মরদেহ উদ্ধার করি। মহিলার গায়ের রং- ফর্সা। গলায় ছিল তুলশীর মালা। শাড়ির আঁচলে বাধাঁ ছিল চাবির তোড়া। ধারণা করছি, মহিলাটি বিধবা এবং সনাতন ধর্মাবলম্বী হতে পারে।

তিনি আরও বলেন, কোনো মহিলার নিখোঁজ সংবাদ থাকলে তারা চট্টগ্রাম সদরঘাট নৌ থানায় যোগাযোগ করতে পারেন। (ওসি সদরঘাট নৌ থানা – ০১৩২০-১৬৭৫৪০)।

খখ/মো মি

আগেআজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
পরে“বিশ্বব্যাংক পাশে থাকবে, আইএমএফ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা চাইছে”-ওবায়দুল কাদের